দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১৫ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

৩৪

এবার প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান। এতে বলা হয়, প্রতারণার এই মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ উদ্দিন আফ্রিদির সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এজন্য মামলার তদন্তের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

এদিন আদালতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরবর্তীতে তারা বাদীতে বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা নেয়া হয়। এরপর মুনাফাসহ অর্থ ফেরত দেয়ার আশ্বাসে বাদীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে রাজধানীর ওয়ারী থানায় এ মামলা করেন ভুক্তভোগী।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি ও ক্ষুরা রোগের টিকা প্রদান

ক্লাস টাইমে কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠনের মিছিল বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন সরকারি এস এম কলেজ শিক্ষার্থীদের

ডিসি রোড খেয়াঘাটের খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও এসিল্যান্ড -যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

কটিয়াদীতে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

নওগাঁয় বেলার সচেতনতামূলক প্রচারণা: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ

জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারে

১০

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে

১১

পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

১২

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

১৪

১৯৫ সিসি ক্যামেরা বিকল অপরাধীদের জন্য ‘উন্মুক্ত’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়

১৫

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

১৬

চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান

১৭

অবৈধ মাটি খনন ও পুকুর ভরাট: অভিযান চালিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন

১৮

দিনাজপুরের সিপাহী পাড়ায় সিলিন্ডার থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবার

১৯

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত নেত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০