স্টাফ রিপোর্টার
রূপপুর ইউনিয়নকে দেশের বুকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি এক গুচ্ছ যুগান্তকারী মহাপরিকল্পনা হাতে নিয়েছেন।
দুর্নীতিমুক্ত সমাজ গঠন: ইউনিয়ন থেকে ঘুষ, সুদ, দুর্নীতি, মাদক, অবিচার ও নানামুখী সামাজিক বৈষম্য চিরতরে দূর করা হবে।
জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন: প্রতিটি ওয়ার্ডের মেম্বারকে (ইউপি সদস্য) তাদের নিজ নিজ এলাকায় কাজের পূর্ণ স্বাধীনতা, প্ল্যাটফর্ম ও যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন নিশ্চিত করা হবে।
গ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার: সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ ও কোন্দল নিরসনের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ বিচারিক কার্যক্রম চালুর মাধ্যমে গ্রাম্য আদালতকে কার্যকর ও শক্তিশালী করা হবে।
ওয়ান-স্টপ নাগরিক সার্ভিস: জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ ইউনিয়নের সকল নাগরিক সেবা সহজে, নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে জনগণের হাতে পৌঁছে দিতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করা হবে।
মাদকমুক্ত সমাজ ও যুব পুনর্বাসন: সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করার পাশাপাশি মাদকাসক্ত যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত মোটিভেশনাল সেমিনার, কাউন্সেলিং ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।
অবকাঠামো ও জলাবদ্ধতা দূরীকরণ: ভাঙাচোরা রাস্তাঘাটের দ্রুত টেকসই উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
নারীর ক্ষমতায়ন: প্রত্যন্ত অঞ্চলের মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বল্পমেয়াদি আইসিটি বা কম্পিউটার কোর্সের ব্যবস্থা করা হবে, যেন নারীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
বেকারত্ব দূরীকরণ ও কারিগরি শিক্ষা: বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বহুমুখী কারিগরি ও বৃত্তিমূলক (স্বল্পমেয়াদি) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
রূপপুর ইউনিয়ন ইউনিয়নবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে আফরোজা আক্তার শোভা বলেন:
”এই মাটি আমার পরিচয়, এই মানুষই আমার সাহস ও শক্তির প্রধান উৎস। আমার স্বপ্ন—আমার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, ধৈর্য ও ন্যায়ভিত্তিক আচরণ দিয়ে যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যাবো। আপনাদের দুঃখ-কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে রূপপুর ইউনিয়নকে এমন একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যা সারা দেশের বুকে উদাহরণ হিসেবে আলোচিত হবে। আপনাদের পবিত্র আমানত ও বিশ্বাসের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন