দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১৭ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদের আজিজিয়া থেকে হবিগঞ্জের যুবক অপহরণ, মুক্তিপণ নিয়েও নিখোঁজ

৪৫

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়া এলাকা থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক প্রবাসী যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীদের দাবি অনুযায়ী মুক্তিপণের টাকা পরিশোধ করলেও ১৩ দিন ধরে তার কোনো সন্ধান মিলছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ যুবকের নাম মো. নবি হোসেন (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামের মৃত হিলাল উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের আজিজিয়া এলাকায় বসবাস করতেন এবং চারমিনার মসজিদের সামনে একটি প্রতিষ্ঠানে ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। তার নিয়োগকারী প্রতিষ্ঠান হলো ‘শারিকাতু সুরাইয়া উবাইদ আল-মুতাইরি লিল মুকাওয়ালাত’ (شركة ثريا عبيد المطيري للمقاولات)।

পরিবার সূত্রে জানা যায়, গত মে মাসের শেষ দিকে রিয়াদের হারাজ মার্কেট এলাকা থেকে একদল দুর্বৃত্ত নবি হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার মুখ বাঁধা অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছু সময় পর ০১৮৫৭৬৪০০০০ নম্বর থেকে পরিবারের সদস্যদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, ছেলের জীবন বাঁচাতে গত ৩ জুন অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী তারা মুক্তিপণের টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাওয়ার পরপরই অভিযুক্ত মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে অপহরণকারীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। একই সঙ্গে নবি হোসেনের সঙ্গেও পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

নবি হোসেনের বড় ভাই বলেন, “আমার ভাই আজিজিয়ায় থাকতো, চারমিনার মসজিদের সামনে কাজ করতো। হারাজ মার্কেট থেকে ওরে ধইরা নিছে। ৩ জুন ওদের কথামতো টাকা দিছি। কিন্তু এরপর থেইকা ওদের ফোন বন্ধ। ১৩ দিন ধইরা ভাইয়ের কোনো খোঁজ নাই। আমার ভাই বেঁচে আছে না মারা গেছে, তাও জানি না। আমরা সরকারের কাছে ভাইকে জীবিত ফেরত চাই।”

এদিকে, ঘটনার পর রিয়াদের আজিজিয়া ও হারাজ মার্কেটকেন্দ্রিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত নবি হোসেনকে উদ্ধারে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজিজিয়া ও হারাজ মার্কেট এলাকায় দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে দেশে ব্যবহৃত মোবাইল নম্বর এবং মুক্তিপণের অর্থ লেনদেনের সূত্র ধরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের আওতায় এনে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পরিবারের একমাত্র দাবি, দ্রুত সময়ের মধ্যে নবি হোসেনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/17/%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেললাইন নির্মাণে সহায়তা করতে চায় চীন-কোরিয়া!

বাকেরগঞ্জে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার পেতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল!

রিয়াদের আজিজিয়া থেকে হবিগঞ্জের যুবক অপহরণ, মুক্তিপণ নিয়েও নিখোঁজ

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

বান্দরবান সদর ইউনিয়নে উন্নয়ন কাজের দরপত্র: উপস্থিত ঠিকাদারদের সামনে উন্মুক্ত হলো সিডিউল বক্স

সময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন পাখির খাদ্য

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

১০

কুড়িগ্রাম সীমান্তে মানবিক সংকট: শূন্যরেখায় দুই শিশুসহ পরিবারের অনিশ্চিত দিনযাপন

১১

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

১২

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

১৩

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

১৪

ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন

১৫

ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

১৬

নদী খননের মাটি জমায় ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চরম দুর্ভোগ, জেলা প্রশাসকের পরিদর্শন

১৭

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুরে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

চুরি ঠেকাতে রিমোট কন্ট্রোল “স্মার্ট অটো”

১৯

নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি

২০