দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস মেলা সম্পন্ন, কৃষকদের মাঝে ক্ষোভ

৩৮

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস মেলা নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী কৃষকরা।

তাদের অভিযোগ, কৃষি উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এ মেলাটি ছিল কেবল আনুষ্ঠানিকতা নির্ভর এবং দায়সারা আয়োজন।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন কয়েকজন কৃষক অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা খাদ্য কর্মকর্তা আফরোজা খাতুন এবং সমাজসেবা কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী কৃষকদের অভিযোগ, মেলায় কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বা কৃষকদের সমস্যার সমাধান নিয়ে কোনো কার্যকর প্রদর্শনী ও আলোচনা ছিল না। বরং তাদের শুধু উপস্থিতি নিশ্চিত করতে এনে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

আলমপুর ইউনিয়নের কৃষক জাবেদ আলী বলেন, মেলার বিষয়ে আগে থেকে কিছু জানতাম না। এখানে এনে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে একটি খাবারের প্যাকেট, একটি ব্যাগ ও ৫০০ টাকা দেওয়া হয়েছে।

একই ধরনের অভিযোগ করেন হারিয়ারকুঠি ইউনিয়নের কৃষক মকবুল হোসেন। তিনি বলেন, কৃষকদের জন্য শেখার বা জানার মতো তেমন কিছুই ছিল না। অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ ধরনের মেলায় মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব সমস্যার সমাধান, নতুন প্রযুক্তির প্রদর্শনী এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম থাকা উচিত ছিল। কিন্তু আয়োজনে সেই উদ্দেশ্যের প্রতিফলন দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, একটি অনুষ্ঠান করতে গেলে কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। তবে মেলা আয়োজনের জন্য কত টাকা বরাদ্দ ছিল এ প্রশ্নের জবাবে তিনি কোনো তথ্য দেননি ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/16/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস মেলা সম্পন্ন, কৃষকদের মাঝে ক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত

দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

ভেরিাধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউপি সদস্য জামাল চৌধুরীর বিরুদ্ধে

সিংড়ায় শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে লাম্পি ও ক্ষুরা রোগের টিকা প্রদান

ক্লাস টাইমে কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠনের মিছিল বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন সরকারি এস এম কলেজ শিক্ষার্থীদের

ডিসি রোড খেয়াঘাটের খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও এসিল্যান্ড -যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

কটিয়াদীতে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

১০

জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা

১১

কুমিল্লা দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তার-১

১২

নওগাঁয় বেলার সচেতনতামূলক প্রচারণা: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ

১৩

জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারে

১৪

ছাত্রনেতা রাজনীতি ছেড়ে গাভী পালন করছে

১৫

পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

১৬

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

১৮

১৯৫ সিসি ক্যামেরা বিকল অপরাধীদের জন্য ‘উন্মুক্ত’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়

১৯

হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

২০