পিরোজপুর প্রতিনিধি:
৪ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

৪০

পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার কদমতলা এলাকার বাদশা স্বর্ণামতের ছেলে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), একই এলাকার আক্কাস শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৬) এবং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আলী হোসেন (৪০)।

এর মধ্যে আলী হোসেনের কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক বেলা ২টা ৩০ মিনিটে পিরোজপুর সদর থানার একটি টহল দল কদমতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে হাসান ও আল আমিনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি ৩০ হাজার টাকার বিনিময়ে টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পিরোজপুর সদর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আমরা জেলাকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

জেকে২৪/আরাফাত

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/04/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০