মোঃ মিনহাজুল ইসলাম (সুজন)
বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের কবলে পড়ে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে জনতা বেকারির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বেকারির টিনের চালা ভেঙে চুরমার হয়ে গেছে। পাশাপাশি গাছের প্রচণ্ড চাপে ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিন। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বেকারি কর্তৃপক্ষ।রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারসংলগ্ন জনতা বেকারিতে এ ঘটনা ঘটে।বেকারি কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা বারেক হাওলাদারের গাছের বাগান থেকে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে বেকারির টিনের চালা ভেঙে যায় এবং ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়ে। একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিনও ক্ষতিগ্রস্ত হয়।জনতা বেকারির মালিক জাকির হোসেন হেলাল বলেন, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে টিনের চালা ভেঙে যাওয়ার পাশাপাশি ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে এবং তিনটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, গাছ দুটি কেটে ফেলার জন্য এর আগেও বারেক হাওলাদারকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে তিনি গাছ কাটেননি। গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় ঝড়ের সময় সেগুলো উপড়ে পড়ে বলে তিনি দাবি করেন।বেকারি কর্তৃপক্ষের দাবি, গাছের আঘাতে বেকারির অবকাঠামো ও যন্ত্রপাতিসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে বারেক হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, আকস্মিক ঝড়ে বেকারির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন মালিকপক্ষ। বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ জন কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উৎপাদন কার্যক্রম চালু করতে না পারলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন