দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

৪২

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম

সিলেটের জৈন্তাপুরে সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা কামাল আহমদ সহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহার এবং খাসিয়া জনগোষ্ঠীর বাগান থেকে আনা পান-সুপারি আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন যুবদল ও সাবেক স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ স্থানীয় ক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলা সদরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সড়ক অবরোধ থাকায় সিলেট-তামাবিল মহাসড়কের উভয় পাশে শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আন্দোলনকারীদের অভিযোগ, শ্রীপুর মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাগান থেকে আনা বৈধ পান-সুপারি রাজবাড়ী বিওপির বিজিবি সদস্যরা বিভিন্ন সময়ে রাস্তায় আটক করে হয়রানি করছেন। একই সঙ্গে সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা কামাল আহমদসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে তারা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।

অবরোধের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তৌফায়েলসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে আন্দোলনকারীরা বিজিবির বিভিন্ন সময়ে খাসিয়া জনগোষ্ঠীর বাগান থেকে আনা পান-সুপারি আটক করে হয়রানি বন্ধ এবং কামাল আহমদসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

তবে পান-সুপারি আটকের বিষয়ে ১৯ বিজিবির একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে, শুক্রবার রাতে আটক করা পানগুলো অবৈধ ছিল। বিজিবি সদস্যরা পান আটক করার সময় এর মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও সূত্রটি জানায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/12/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০