দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৫ জুলাই ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

৪৩

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুড়িচং থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু এবং লিটন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য, অনলাইন গণমাধ্যম ‘চ্যানেল এইচডি২৪’-এর সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সদস্য। গত ৩০ জুন উপজেলার বারেশ্বর এলাকার কথিত মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জের ধরে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বারেশ্বর চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গালিগালাজ করা হয় এবং শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।
এতে খোকন, খসরু, লিটনসহ অন্যরা তাঁকে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। এ সময় তাঁর পরিহিত শার্ট ছিঁড়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের স্মার্টফোন ভাঙচুর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক গোলাম কিবরিয়া দাবি করেন, এ ঘটনার পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, সাংবাদিক কিবরিয়ার হামলার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/05/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০