দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪০

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) দুটি পৃথক অভিযানে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার নিয়ামতি ও রঙ্গশ্রী ইউনিয়নে এই অভিযানগুলো পরিচালিত হয়।

​র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে টেংরাখালী গ্রামের বাসিন্দা নাজমুল শিকদার (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শোকেসে থাকা একটি প্লাস্টিকের বয়াম থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো আটটি জিপার ব্যাগে সুকৌশলে রাখা ছিল।
​র‍্যাবের জিজ্ঞাসাবাদে মেলে গাঁজার সন্ধান
প্রথম অভিযানে আটক নাজমুল শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে অপর এক ব্যক্তির কাছে গাঁজা মজুদ থাকার তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিক রুনসী গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন।
​দ্বিতীয় অভিযানে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার শয়নকক্ষের খাটের নিচে সিমেন্টের ব্যাগ থেকে কসটেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/10/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০