দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে আদালতের আদেশ তোয়াক্কা না করে জমি দখল, নারীদের ওপর হামলা ও শ্লীলতাহানি

৭৩

এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের জারিকৃত ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার আদেশ অমান্য করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক বেদখল, ফসল নষ্ট, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের খোর্দ্দ বেলাইচন্ডি (সরদারপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোছাঃ জেসমিন আক্তার (৩৩) বাদী হয়ে তারাগঞ্জ থানায় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খোর্দ্দ বেলাইচন্ডি গ্রামের মোছাঃ জেসমিন আক্তারের পিতা আব্দুল জব্বার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ একর ৬৮ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় আনিছুল ইসলাম, মোঃ আলী, মোঃ আবু বক্কর সিদ্দিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে উক্ত জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছিল এবং জেসমিন ও তার পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বিজ্ঞ আদালতের দ্বারস্থ হলে আদালত উক্ত জমিতে আসামীদের উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে মামলা নং-এমআর ১১৮৬/২৫ এর প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-০২, রংপুর গত ১৭/০৬/২০২৬ তারিখে উক্ত ১ একর ৬৮ শতক সম্পত্তিতে আসামীদের প্রবেশাধিকার বারিত করে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারার আদেশ জারি করেন।
এরই ধারাবাহিকতায়, গত ১৩/০৭/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতের আদেশে আইনিভাবে তারাগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট, কোর্ট নাজির, সেনাবাহিনী ও তারাগঞ্জ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি প্রকৃত মালিকের দখলে বুঝিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগকারী জানান, ১৪৪/১৪৫ ধারার রায় আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষে দেওয়ায় আদালতের আদেশে আমরা গত ০৯/০৭/২০২৬ তারিখে জমিতে চাষাবাদের জন্য যাই। বিকেল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক পুনরায় উক্ত সম্পত্তিতে প্রবেশ করে। তারা জমিতে থাকা ৪১ শতক জমির ধানের চারা উপড়ে ফেলে প্রায় ৬০,০০০ টাকার ক্ষতিসাধন করে এবং অবশিষ্ট ৬৬ শতক জমিতে থাকা নেট জাল ও সিমেন্টের পিলার উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টা চালায়। এ সময় জেসমিন আক্তার ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র দ্বারা তাদের হত্যার চেষ্টা করে এবং জেসমিনের চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ শ্লীলতাহানির চেষ্টা চালায়। জেসমিনের প্রবীণ বাবা আব্দুল জব্বার তাকে বাঁচাতে এগিয়ে আসলে বিবাদীরা তাকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দেয়। বিবাদীরা যাওয়ার সময় ভুক্তভোগীদের খুন করে লাশ গুম করা এবং রাস্তায় একাকী পেলে সম্মানহানির হুমকি প্রদর্শন করে। বর্তমানে পুরো ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোছাঃ আফরোজা বেগম, মোছাঃ রিনা বেগম এবং মোঃ মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারটি জমি উদ্ধার ও আসামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “অভিযোগপত্রটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/10/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০