দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১২ জুলাই ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ার আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

৪৪

কোটালীপাড়া প্রতিনিধি: কামরুল হাসান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার স্কাউট ভবন থেকে আমতলী ইউনিয়নের পুর্বচিত্রাপাড়া পর্যন্ত সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান, চান মিয়া সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
তারা বলেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব কাজের গুণগত মান নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু অনিয়মের তদন্ত না করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সড়ক নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং হাতের স্পর্শেই উঠে যেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/12/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০