মোঃ হিমেল হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত, নওগাঁ সদর হাসপাতালে রেফার

৩৭

মোঃ হিমেল হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কাইমান। অপরদিকে আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই চালকই গুরুতর আহত হন। মোটরসাইকেল চালককে দ্রুত স্থানীয়রা ভ্যানে করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্যদিকে সিএনজি চালক রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়লে উপস্থিত লোকজন সম্মিলিতভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জানা গেছে, দুর্ঘটনার সময় সিএনজিটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন, যাদের বাড়ি গোপীনাথপুর এলাকায়। তারা সামান্য আহত হলেও প্রাথমিক বিশ্রাম ও পর্যবেক্ষণের পর নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে অন্যান্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিক হোসেন জানান, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে আহত সিএনজি চালকের স্বজনরা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের একজন আহত বিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, যা সেখানে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ব্যস্ত এই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং চালকদের আরও সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/12/%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০