দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৪ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

৬২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বুথের উদ্বোধন করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের নিরাপদ, দ্রুত, সহজ এবং স্বচ্ছ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

 

সোমবার (১৩ জুলাই) নেকমরদ বাজারে পূবালী ব্যাংক পিএলসির নেকমরদ শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নেকমরদ বাজারের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও ব্যবসাকেন্দ্র প্রদক্ষিণ শেষে নেকমরদ পূবালী ব্যাংক বিএসসি শাখার নিচে  এসে শেষ হয়।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের উদ্বোধন করেন। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রাহকেরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আমান, পূবালী ব্যাংক পিএলসির নেকমরদ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, রাণীশংকৈল উপজেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী সরকার এবং পূবালী ব্যাংক পিএলসির পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও জাদুরানী শাখার ব্যবস্থাপকবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল লেনদেন আধুনিক অর্থনীতির অন্যতম ভিত্তি। একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত সবাই সহজ, নিরাপদ এবং স্বল্প খরচে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

তিনি বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে, কর ও ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করে এবং অর্থপাচার ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন গ্রহণে এবং সাধারণ মানুষকে নগদের পরিবর্তে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ব্যবহারে আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতি প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, বাংলা কিউআর, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা নিরাপদ, দ্রুত ও সহজে লেনদেন করতে পারছেন। এতে একদিকে যেমন সময় ও ব্যয় কমছে, অন্যদিকে নগদ অর্থ বহনের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ডিজিটাল লেনদেনের তথ্য সংরক্ষিত থাকায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এমনকি ছোট চায়ের দোকানেও বাংলা কিউআর সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আমান বলেন, বর্তমান সময়ে মানুষ দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা প্রত্যাশা করে। ক্যাশলেস লেনদেন সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সহজেই গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসবেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নেকমরদসহ পুরো ঠাকুরগাঁও জেলায় ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/14/%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A6-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০