দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ জুলাই ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার

৪০

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম পার্সেল কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মো. ইউসুফ আলি লাভলু এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) রাজশাহী বিভাগীয় সদস্য সচিব ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান সোহেল।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা ফিতা কেটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা জানান, মেলায় মোট ৫৪টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে হস্তশিল্প, বস্ত্র, খাদ্যপণ্য, খেলনা, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ক্রেতাদের কাছে দেশীয় পণ্য সহজে পৌঁছে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য। মেলা চলাকালীন প্রতিদিন দর্শনার্থীদের জন্য স্টলগুলো উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/15/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০