দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী ভার্সিটি, শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন

৩৯

জাকির হোসেন হাওলাদার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান প্রশাসন।

যোগদানের পরপরই শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া ফ্রী করে প্রশংসা পেয়েছেন নবনিযুক্ত ভাইস- চ্যান্সলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান। মঙ্গলবার (১৪জুলাই) পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়। গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় ছাত্রছাত্রীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন নবনিযুক্ত ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান । সেই ঘোষণার এক মাসের মাথায় অদ্য (১৪ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করেন। বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান, ভাইস – চ্যান্সেলর স্যারের ঘোষণা যে এত তাড়াতাড়ি কার্যকর হবে তারা তা স্বপ্নেও ভাবেননি। তারা ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থী বান্ধব।আমরা সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন যে সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি”।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া থাকেনা।তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত আরও সহজ হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণে উপকৃত হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/15/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০