দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে পৌর কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ

৩৫

আতাউর রোমান

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সঙ্গীতা সিনেমা হল-সংলগ্ন নির্মাণাধীন কিচেন মার্কেট (কাঁচাবাজার) ভবনের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে নির্মাণকাজের মান ঠিক আছে বলে দাবি করেছে।

সরেজমিনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ইউএলএলপি (ULLP) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ ও নির্মাণসূচি অনুযায়ী এলসি (লোকাল ক্রাশিং) পাথর ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্টিলের শাটারিং ব্যবহারের পরিবর্তে কাঠের শাটারিং ব্যবহার, শ্রমিকদের জন্য নির্ধারিত লেবার শেড নির্মাণ না করা, নিরাপত্তা সরঞ্জাম (হেলমেট ও বুট) সরবরাহ না করা, নির্মাণস্থলে নিরাপত্তা ব্যারিকেড না দেওয়া এবং সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখার অভিযোগও রয়েছে।

স্থানীয়দের আরও দাবি, চলতি মাসের ৩০ জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান অগ্রগতি অনুযায়ী কাজ শেষ হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলটি অ্যান্ড পিই জয়েন্ট ভেঞ্চার (LT and PE JV) নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। অভিযোগ রয়েছে, সাংবাদিকরা নির্মাণস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল হালিম সেখান থেকে চলে যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার লোক সেখানে আছে। আপনারা এসেছেন, আপনাদের যথাযথ সম্মান করা হবে। এ বিষয়ে পরে কথা বলব।”
বাকেরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান বলেন, “কিছু পাথর নিম্নমানের হতে পারে।”
তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, “গুণগত মানসম্পন্ন নির্মাণসামগ্রী দিয়েই মার্কেটের নির্মাণকাজ চলছে। তবে কিছু ক্ষেত্রে আংশিক সমস্যা থাকতে পারে, যা পরবর্তীতে আর হবে না।”

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, “নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগের বিষয়টি জেনেছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা নির্মাণাধীন এ প্রকল্পে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই করে প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/15/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০