দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৬ জুলাই ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ দফা দাবিতে রেল প্রতিমন্ত্রীর কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির স্মারকলিপি

৩০

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ৬ দফা দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার রেল ভবনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। স্মারকলিপিতে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ছয়টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি এক্সপ্রেসের রুট রাজশাহী থেকে বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ, ঢাকা থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত সরাসরি রেললাইন বর্ধিতকরণ, ঢাকা-রংপুর-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু, চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ওয়াশ পিট স্থাপন, বনলতা এক্সপ্রেসে চাঁপাইনবাবগঞ্জের জন্য আসন সংখ্যা বৃদ্ধি ও একটি বগিতে বিদ্যমান অতিরিক্ত ৩০ শতাংশ ভাড়া প্রত্যাহার এবং চাঁপাইনবাবগঞ্জ-
রাজশাহী রুটে নৈশকালীন শাটল ট্রেন চালুর দাবি। স্মারকলিপি গ্রহণ করে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, এমপি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর রেল যোগাযোগের উন্নয়নে উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে সেগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আন্তরিক আশ্বাস প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সোনামসজিদ স্থলবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/16/%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০