দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ জুলাই ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

৫৮

মোঃ মিনহাজুল ইসলাম(সুজন) বাকেরগঞ্জ(বরিশাল)

ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে গেছে দখিনের উপজেলা বরিশালের বাকেরগঞ্জ। সেমিফাইনালে মেসিদের দারুণ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন এখানকার আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনালে ওঠার আনন্দ উদযাপনে পুরো উপজেলা এখন নীল-সাদার উৎসবে রূপ নিয়েছে।

​রবিবার (১৯জুলাই) বিকেলে নগরীতে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শত শত ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি গায়ে জড়িয়ে, প্রিয় দলের পতাকা উড়িয়ে রাজপথে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে বাজানো গান আর ‘আর্জেন্টিনা আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।

বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি পৌর শহরের সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা, সরকারি বাকেরগঞ্জ কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টাইন সমর্থকদের দাবি, এবারের আসরেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলবে তাদের প্রিয় দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মিনহাজুল ইসলাম সুজন  বলেন, ‘মেসিদের খেলা মানেই আলাদা জাদু। সেমিফাইনালের পারফরম্যান্স দেখার পর আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা এখন যে ফর্মে আছে, ফাইনালে তাদের আটকানো অসম্ভব। আমরা ট্রফি নিয়েই ঘরে ফিরব।’

​বাজার রোডের বাসিন্দা লাবণ্য জাহান তরী বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এবারের কোপা আমেরিকা আমাদের জন্য ভীষণ আবেগের।’

​শোভাযাত্রার অন্যতম সমন্বয়ক সাইফুল জোনায়েদ বলেন, ‘বরিশালে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সংখ্যা বরাবরই আকাশচুম্বী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। পৌর শহরের প্রধান সড়কগুলো আমরা নীল-সাদায় রাঙিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘রবিবারের এই শোভাযাত্রা কেবল শুরু, আসল উদযাপন হবে ফাইনাল জয়ের পর।

আরেক সমর্থক রায়হান বলেন, ‘এই দলটার মধ্যে একটা বিজয়ী মনোভাব আছে। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, তাতে কাপ আমাদেরই থাকছে।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/19/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০