দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২১ জুলাই ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরের তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৭৮

মোঃ সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি

 

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার (সৈয়দপুর -রংপুর )মহাসড়কের চিকলী ব্রিজের নদীর পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের ফাজিলপুর (ডাক্তারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চিকলি নদীতে গোসল করতে নেমে সুলতান আলী পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তারাগঞ্জের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর সকাল ১০টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করে সকাল ১০টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা নামার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি। তবে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

মোঃ সোহেল রানা,
নিজস্ব প্রতিনিধি :

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/21/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০