দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব-৯-এর অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি গ্রেফতার

৪৭

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে (৩৫) ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা মরিয়ম বেগমের দায়ের করা মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জসিম উদ্দিনকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাড়ির বাইরে পানি আনতে গেলে দুই মেয়েকে ঘরে রেখে যান। এ সময় পূর্বপরিচিত জসিম উদ্দিন বাড়িতে গিয়ে বড় মেয়েকে তার মাকে ডেকে আনতে বাইরে পাঠিয়ে দেয়। এরপর ঘরে একা থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী শিশুর সঙ্গে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন (৩৫) জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আব্দুল মালিক বলনের ছেলে।

এ বিষয়ে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “শিশু ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধে জড়িত আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পলাতক একমাত্র আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার স্বস্তি পেয়েছে। তারা মামলার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/27/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a7%af-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০