দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩১ জুলাই ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযান: অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

৪৬

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এক রোহিঙ্গা যুবককে অপহরণ ও নির্যাতনের পর উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ক্যাম্প-১৫ এর ই/১১ ব্লকের পাহাড়ি এলাকার একটি গুদামঘর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ভিকটিমের নাম মো. রফিক (৩০)। তিনি ১৬ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের ১৬৫ নম্বর ঘরের মৃত সামসুল হুদার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. রফিক এবং ১৫ নম্বর ক্যাম্পের ই/১১ ব্লকের বাসিন্দা আনোয়ার শাহ (পিতা: সৈয়দ কাশেম) দীর্ঘদিন ধরে একসঙ্গে গার্মেন্টস সামগ্রীর ব্যবসা করে আসছিলেন।

ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল।

​এরই জেরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০:০৫ ঘটিকার সময় ১৬ নম্বর ক্যাম্পের শফিউল্লাহ কাটা এলাকার ইউসুফের চায়ের দোকানের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার শাহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে সঙ্গে নিয়ে রফিককে জোরপূর্বক তুলে নিয়ে ক্যাম্প-১৫ এর ই/১১ ব্লকের একটি পাহাড়ি এলাকার কলিমউল্লার গুদামঘরে আটকে রাখে।

সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করা হয়।

​পরবর্তীতে বিকাল ৫:০০ ঘটিকার সময় ভিকটিম রফিকের পরিবার বিষয়টি ৮ এপিবিএন কর্তৃপক্ষকে জানায়।

খবর পেয়ে ৮ এপিবিএন (অস্থায়ী সদর, উখিয়া, কক্সবাজার)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদের (পিপিএম) নির্দেশনায় জামতলী পুলিশ ক্যাম্পের একটি দল, স্থানীয় ব্লক হেড মাঝি ও সাব-মাঝিদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযানে যায়।

​পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত আনোয়ার শাহসহ অপহরণকারীরা স্থান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে গুদামঘর থেকে জখমপ্রাপ্ত অবস্থায় রফিককে উদ্ধার করে জামতলী পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ব্যবসায়িক পাওনা টাকাকে কেন্দ্র করেই এই অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছিল। বর্তমানে ক্যাম্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/31/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ae-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০