দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩১ জুলাই ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

৫০

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার ছিলেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট।

সহ-সভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ১ম সিনিয়র সহ-সভাপতি পদে সাদিক হোসেন মামুন এবং ২য় সিনিয়র সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন রায়হান পেয়েছেন ২৭ ভোট।
অর্থ সম্পাদক পদে শাহআলম শফি ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেকবর হোসেন পেয়েছেন ২৮ ভোট।

সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ২৮ ভোট।

নির্বাহী সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন -জাকারিয়া মানিক (৫৫ ভোট), রফিকুল ইসলাম খোকন (৫১ ভোট), ইয়াসমিন রীমা (৪৯ ভোট), খালেদ সাইফুল্লাহ (৪৪ ভোট) এবং আনোয়ার হোসেন (৩৮ ভোট)।

ফলাফল ঘোষণার পর প্রেসক্লাব প্রাঙ্গণে বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল, পেশাদার ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/31/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০