দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ অগাস্ট ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন

৪৪

নিজস্ব প্রতিবেদক

ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমীর উদ্যোগে জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার)

শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর পর্যটন কর্পোরেশন মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘আইপা অ্যাওয়ার্ড-২০২৬’। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন পেশায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা স্বনামধন্য ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।

ইভেন্ট অর্গানাইজারের চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম এবং নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। তাদের হাত থেকেই বেস্ট রিপোর্টার হিসেবে ‘আইপা অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন শাহীন আলম জয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, আইপিএ’র বোর্ড অব ডিরেক্টর ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, ব্যাংকিং সেবায় বিশেষ আবেদনের জন্য সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, স্বাস্থ্য সবায় বিশেষ অবদানের জন্য লং লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু কাওছার স্বপন, অধ্যাপক ডা.এস এম জহিরুল হক চৌধুরী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, সফল উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, লায়ন বিডিজি হেলেন এ নাসরিনসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, ট্যুরিজম, শিক্ষা ও রন্ধনসহ প্রায় ৩০টি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে জয় শাহীনের ঝুলিতে রয়েছে গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা।

উল্লেখ্য, জয় শাহীন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ‘মুক্ত খবর’-এ শিশু সাংবাদিকতা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠান ‘ফ্লাই এয়ার’-এর মাধ্যমে দেশ-বিদেশে ট্যুরিজম সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/01/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০