দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৬ অগাস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

৫৮

মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধি

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলেরা অংশ নেন।
র‍্যালিটি গলাচিপা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার সরকারি দীঘিসহ বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার দুজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হোসেন মিল্টন।
এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের জেলে, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/16/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০