দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৬ অগাস্ট ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্য উৎপাদনে স্বনির্ভরতার পাশাপাশি দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান

৪৯

মোঃ হিমেল হোসেন

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। মৎস্য খাতের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি বদলগাছী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষা, প্রাকৃতিক জলাশয়ের যথাযথ ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় শুধু উৎপাদন বাড়ালেই হবে না; জলাশয় ও দেশীয় মাছের প্রজনন ক্ষেত্রগুলোও সংরক্ষণ করতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ এবং মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সরকারি খাস পুকুরের ব্যবস্থাপনা প্রসঙ্গে ফজলে হুদা বলেন, প্রকৃত মৎস্যজীবীরা যাতে তাদের পেশা ধরে রাখতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তার দাবি, অনেক ক্ষেত্রে সরকারি খাস পুকুর প্রভাবশালী ব্যক্তিদের ইজারায় চলে যাওয়ায় প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন। আগামী বছর থেকে প্রকৃত মৎস্যজীবীদের হাতে সরকারি খাস পুকুরের ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দেশীয় মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বদলগাছী উপজেলায় মাছ চাষি, মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মৎস্যসম্পদের ব্যবহার ও সংরক্ষণ করা গেলে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় জলাশয় সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জাতীয় মৎস্য পক্ষের এবারের কর্মসূচির মধ্য দিয়ে বদলগাছীতে মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/16/%E0%A6%AE%E0%A7%8E%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০