দৈনিক যুগান্তর ও এন টিভির বরিশাল ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন এর ওপর হামলা চালিয়েছে চরবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সায়েম শরীফের ছেলে সৈকত।
একজন সিনিয়র পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন