দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৬ অগাস্ট ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

৪৮

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ভিডিও ভাইয়াল হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।

শনিবার (১৫ অগাস্ট) রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদ থেকে তাকে এ অব্যাহতি দেয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রদল নেতা শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শনিবার দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের এক কোণে বসে ইয়াবা সেবন করছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার পর বিষয়টি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শাওন খান। ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করে বলেন, ‘গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে তাকে হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি তৈরি করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে অভিযুক্ত শাওনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/16/%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০