দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ আগস্টের সিরিজ বোমা হামলা: দুই দশক পরও অমীমাংসিত নানা প্রশ্ন

৪৭

১৭ আগস্ট ২০০৫। দেশের ৬৩ জেলার প্রায় সাড়ে ৪০০ জায়গায় একযোগে চালানো হয় বোমা হামলা। লক্ষ্য ছিল আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস থেকে শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়।

তখনকার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ছিলেন শাহজাহান সাজু। সেই ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম কোর্টটা তো পাহাড়ের উপরে। আমরা নিচে থেকে পাহাড়ের উপরে উঠতেছি। তো ওঠার পথে মাঝামাঝি জায়গায় বোমা ফাটার যে আলামত, সেটা আমরা দেখলাম। সেই বোমার স্প্লিন্টার বিভিন্ন আশপাশের বিল্ডিংয়ে লেগেছিল।’

ওই হামলায় নিহত দুই, আহত হন দুশোর বেশি মানুষ। পুলিশের তদন্তে উঠে আসে—এতে জড়িত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই সিরিজ বোমা হামলায় ২৪২ জনকে আসামি করে সারা দেশে মামলা হয় ১৫৯টি। অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১২১ জনে। এর মধ্যে শতাধিক মামলার বিচার শেষ হয়েছে বিচারিক আদালতে।

রায়ে সাড়ে ৩শ জনের বেশি আসামির হয় নানা মেয়াদে সাজা। জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ২৭ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এর মধ্যে আটজনের দণ্ড কার্যকর হয়েছে। ৩৪৯ জনকে অব্যাহতি ও খালাস পেয়েছেন ৩৫৮ জন।

তবে মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আসামিপক্ষের আইনজীবীরা। অনেক ক্ষেত্রেই আসামিদের দায় স্বীকার করে দেয়া জবানবন্দির ওপর নির্ভর করে বিচারিক আদালত রায় দিয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বলেন, ‘আপনি একজনকে রিমান্ডে নিয়ে টর্চার করলেন এবং পরে তাকে কোর্টে এনে হাজির করলেন। সে পনেরো দিনের মাথায় ওই কনফেশনটা রিট্র্যাক্ট করল। আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে, রিট্র্যাক্টেড কনফেশনের ওপর ভিত্তি করে সাজা দিতে হলে এটার করোবোরেটিং আরও কিছু সাপোর্ট, আরও কিছু এভিডেন্স লাগবে, যেগুলো ক্রেডিবল এভিডেন্স এবং যেগুলো লিগ্যাল এভিডেন্স, সাবস্ট্যানটিভ এভিডেন্স। অথচ ওই মামলায় ওই কনফেশনটুকু ছাড়া আর কিছুই নাই।’

এদিকে বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ মাথাচাড়া দিলেই তাদের নিজেদের সুবিধামতো ব্যবহার করে নানা গোষ্ঠী। ওই সিরিজ বোমা হামলার ঘটনাও তখনকার বিএনপি সরকারকে চাপে ফেলতে ঘটানো হয়েছিল বলে নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ জানান, ‘আমি বলব যে, সেই সময়কার সরকারের গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তারা ঘটনাগুলোকে কোনো ট্রেসই করতে পারেনি। এই যে বোমার গায়ে মানে লেবেলগুলো, যেগুলো পাওয়া গিয়েছিল, এগুলোর ছবি আমরা পেয়েছিলাম। যে এগুলো একটি প্রতিবেশী দেশের একটা জায়গা থেকে তৈরি, ঝাড়খণ্ড গোমিয়ার মানে সিগনেচার ছিল। এগুলোতে বোঝা যাচ্ছিল যে কোনো একটা জায়গা থেকে এই জিনিসগুলোকে মানে চালানো হচ্ছে।’

বোমা উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে ১৭ আগস্টের সমন্বিত হামলার ঘটনার মতো একই ছকে গাঁথা বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, এখনই সতর্ক না হলে আছে বড় ক্ষতির শঙ্কা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/17/%E0%A7%A7%E0%A7%AD-%E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০