দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৮ অগাস্ট ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৪৪

মোঃ আকাশ বান্দরবান

উৎসবমুখর পরিবেশে বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী দুই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ অন্যান্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.নাসির উদ্দীন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র আরবি প্রভাষক মাওলানা বদিউল আলম।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা নুর মুহাম্মদ,মাওলানা মো.ওসমানী গনি, শিক্ষক মমতাজ বেগম, কারী ইলিয়াছ, আরবি প্রভাষক এনামুল হক মু. নোমান, মো. কোরবান আলী, মাওলানা আলী আকবর, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, জিপিএ-৫ অর্জনকারী ছাত্রী ফরিদা ইয়ামিন তাহিয়ার পিতা মো.ফরিদ সওদাগর, অভিভাবক মু.আব্দুল মজিদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মঞ্জুরুল হক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হক বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য।

মাদ্রাসা সূত্রে জানা যায়, দাখিল পরীক্ষা-২০২৬-এ প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তারা হলো—ছাত্রী ফরিদা ইয়ামিন তাহিয়া ও ছাত্র মাহমুদুল্লাহ সাদিক।
অনুষ্ঠানের শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০