দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অগাস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা

৫২

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ২৪ ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লার ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় সাংবাদিকদের মারধর, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার দাপট ব্যবহার করে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো ও হেনস্তার সংস্কৃতি বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর আঘাত।

শরীয়তপুরে সাংবাদিক বিএম ইস্রাফিলের ওপর হামলা এবং প্রেস ক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই নতুন করে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রশাসনের প্রতি হামলা, হুমকি ও পূর্বের নির্যাতনের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই; আমরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে। সাংবাদিকের পরিচয়, মতাদর্শ কিংবা প্রতিষ্ঠান বিবেচনা না করে প্রতিটি সাংবাদিক নির্যাতনের ঘটনায় আমরা সোচ্চার থাকব।”

শরীয়তপুরে আক্রান্ত সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/26/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০