দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অগাস্ট ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

৭১

নিজস্ব প্রতিবেদক

‎ ‎বরিশাল নগরীর সাবেক কোর্ট ইন্সপেক্টর ও বর্তমানে পুলিশ লাইন্সে কর্মরত মো. নওশের হাওলাদারের বিরুদ্ধে জমি দখল, পুলিশি ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং মাছের ঘেরে ভবনের বর্জ্য ফেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের প্রতিকার চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ‎ ‎অভিযোগকারীদের দাবি, নওশের হাওলাদার দীর্ঘদিন ধরে বরিশালেই চাকরি ও বসবাস করে আসছেন।

চাকরি জীবনে তিনি মূলত কোর্ট ইন্সপেক্টর ও পুলিশ লাইন্সে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগকারীরা দাবি করছেন। তাদের ভাষ্য, কর্মজীবনে তার বরিশালের বাইরে বদলি বা দায়িত্ব পালনের নজির খুবই কম, কিংবা নেই বললেই চলে।

ফলে একজন পুলিশ কর্মকর্তার দীর্ঘ চাকরি জীবনে একই জেলার মধ্যে বারবার দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। ‎ ‎অভিযোগকারীরা আরও দাবি করেন, বিভিন্ন সময়ে দায়িত্বের পরিবর্তন হলেও নওশের হাওলাদারকে আবারও বরিশালেই পদায়ন করা হয়েছে।

এ কারণে তার চাকরি জীবনের বদলি, পদায়ন ও কর্মস্থলের পূর্ণাঙ্গ রেকর্ড যাচাই করে দেখা প্রয়োজন—তিনি আদৌ কতবার বরিশালের বাইরে দায়িত্ব পালন করেছেন এবং বরিশালে তার দীর্ঘস্থায়ী অবস্থানের পেছনে কোনো বিশেষ প্রভাব বা সুপারিশ কাজ করেছে কি না।

তবে এ বিষয়ে কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততার স্বাধীন প্রমাণ পাওয়া গেছে কি না, তা যাচাই করা হয়নি। সংশ্লিষ্ট সরকারি নথি পর্যালোচনা করলেই বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে। ‎ ‎

অভিযোগে বলা হয়, নগরীর নবগ্রাম রোডের নুরুল ইসলাম কাউন্সিলরের হাউজিং এলাকায় প্রায় ৬ শতাংশ জমিতে পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে ছয়তলা ভবন নির্মাণ করেন তিনি ভবনটি নওশেরের স্ত্রী মুন্নি বেগমের নামে বলে অভিযোগ রয়েছে।

ভবনটির অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। ‎ ‎এ ছাড়া পাশের খলিলুর রহমানের প্রায় ৪ দশমিক ৬৯ শতাংশ জমি নিয়ে বিরোধে নওশেরের আত্মীয় পরিচয়ে মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে দলিল ও বিএস পর্চা সংক্রান্ত কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, মূল দলিলে ৫৫৯ নম্বর দাগ থাকলেও ওভাররাইটিং করে তা ৫৫৬ করা হয়।

পরে বিষয়টি নিয়ে সেটেলমেন্ট অফিসে মামলা হলে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর খলিলুর রহমানের পক্ষে সিদ্ধান্ত আসে বলে অভিযোগকারীরা জানান। ‎ ‎খলিলুর রহমানের কাছ থেকে ৪ দশমিক ৫৯ শতাংশ জমি বায়না করা নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ওই জমিতে কাজ করতে গেলে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়।

এবং কথিত বিএনপি নেতা এ.বি.এম মহসিন খান বাশারকে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর জোড় জুলুম করে যাচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে বাসার ও নওশের রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। ‎ ‎

অপরদিকে দুদকে দেওয়া অভিযোগে নওশেরের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সম্পদ গড়ার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে নবগ্রাম রোডে ভবন, কাইন্দারকাঠীতে জমি ও দোতলা ভবন, ঝালকাঠীতে ১০ শতাংশ জমি এবং বানারীপাড়ার বাইশারী এলাকায় জমির কথা উল্লেখ করা হয়েছে।

নিজ, স্ত্রী ও আত্মীয়দের নামে আরও সম্পদ থাকার দাবি করে এসব সম্পদের বৈধ উৎস অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। ‎ ‎তবে অভিযোগে উল্লেখিত সম্পদের মালিকানা, বর্তমান বাজারমূল্য, প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ফলে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট সরকারি নথি, আয়কর বিবরণী, জমির দলিল এবং সম্পদ অর্জনের আর্থিক উৎস তদন্ত করা প্রয়োজন। ‎ ‎অন্যদিকে নবগ্রাম রোডের খান সড়ক এলাকায় মাছের ঘেরে নওশেরের বহুতল ভবনের সেফটি ট্যাংকের বর্জ্য ফেলে মাছের পোনা নিধনের অভিযোগ করেছেন এক ব্যবসায়। তার দাবি, গত ১০ আগস্ট বর্জ্য ফেলার পর ঘেরের মাছ মারা গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ‎ ‎অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. নওশের হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। ‎ ‎অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ‎ ‎

অভিযোগকারীদের দাবি, নওশের হাওলাদারের চাকরি জীবনের পূর্ণাঙ্গ বদলি ও পদায়ন ইতিহাস, জমির দলিল ও সেটেলমেন্ট মামলার নথি, ভবনের অনুমোদিত নকশা, আয়কর নথি এবং কথিত সম্পদের বৈধ উৎস যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক। ‎ ‎

একজন পুলিশ কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনে একই জেলার নির্দিষ্ট কয়েকটি ইউনিটে—বিশেষ করে কোর্ট ও পুলিশ লাইন্সে—দায়িত্ব পালনের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

তাদের প্রশ্ন, নিয়মিত বদলি-পদায়নের ক্ষেত্রে তার কর্মস্থল বরিশালের মধ্যেই সীমাবদ্ধ থাকার পেছনে কোনো প্রশাসনিক কারণ রয়েছে কি না, নাকি বিশেষ কোনো প্রভাব কাজ করেছে। ‎ ‎

অন্যদিকে জমি-সংক্রান্ত বিরোধ, সম্পদের মালিকানা, ভবন নির্মাণ এবং চাকরি জীবনের পদায়ন—সবকিছুর নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত হলেই অভিযোগগুলোর প্রকৃত সত্যতা বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/26/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০