প্রতিবেদক বাকেরগঞ্জ
দীর্ঘ পেশাগত দক্ষতা, ধৈর্য ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ ২৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইসরাইল হাওলাদার।
তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নং চারাদী ইউনিয়নের বলইকাঠি গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল রাজ্জাক হাওলাদার ও মরহুমা কাজী সালমা বেগম (ময়না)-র সুযোগ্য সন্তান। তাঁর এই ধারাবাহিক অগ্রগতি ও অর্জনে সমগ্র বাকেরগঞ্জবাসী আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি যেন আগামী দিনেও দেশ ও জাতির কল্যাণে সফলভাবে সেবা প্রদান করে যেতে পারেন—সেই কামনায় তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।
মন্তব্য করুন