নওগাঁ প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ ব্লাড সার্কেল পলিটেকনিক শাখার নেতৃত্বে রাহাদ ও হায়ালিল

১২৩

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘নওগাঁ ব্লাড সার্কেল’র মাসিক সাধারণ সভায় পলিটেকনিক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাহাদ হাসান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হায়ালিল।

শুক্রবার (২৮ আগস্ট ) বিকেল ৫টায় নওগাঁ শহরের পঞ্চভাই হোটেল অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কমিটিতে দায়িত্ব নেওয়া অন্যরা হলেন- সহ-সভাপতি: মো. মিল্লাত মিয়া ও মো. জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক: জয়ন্ত কুমার ও মো. সাব্বির আহমেদ বিন আলম,সাংগঠনিক সম্পাদক: মো. সোলেমান আলী,সহ-সাংগঠনিক সম্পাদক: মো. শাহরুখ মোস্তাছির,অর্থ সম্পাদক: মো. হাবিবুন নবী পাভেল,দপ্তর সম্পাদক: হাসিন আলমাস সামিত,প্রচার সম্পাদক: তৌফিকুজ্জামান,শিক্ষা কল্যাণ সম্পাদক: জাকারিয়া ইসলাম,রোগী সম্পাদক: মো. শাহাদাত হোসেন সাগর,সমাজসেবা সম্পাদক: নাহিদ হাসান,আইটি সম্পাদক: সাদিক,ছাত্রী কল্যাণ সম্পাদক: আরজিনা আক্তার বর্ষা,সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক: জাকিয়া আক্তার জেরিন ও স্নেহা নন্দী

এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-আল আমিন, মো. শাহরিয়ার আব্দুল্লাহ নাইফ, মো. মাসুম বিল্লাহ, পাপ্পু সরকার, রাফিউল ইসলাম মাহি ও খালিদ হাসান।

নবনির্বাচিত সভাপতি রাহাদ হাসান আকাশ বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ব্লাড সার্কেল এ পর্যন্ত ৬ হাজার ৩০০ ব্যাগের বেশি রক্তদান করেছে। আমরা রক্তদানে সচেতনতা বৃদ্ধি, দুঃস্থ রোগীদের সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দুর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ তরুণদের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছি।’’

সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘‘গত বছর ২০২৫ সালে এক বছরে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে ৪৫৮ ব্যাগ রক্তদান করা হয়েছে। এ বছর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে ৯৫২ জনের, বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩৭ জনকে, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৮৩ জনের মাঝে, শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে ২৩ জনকে, ইফতার বিতরণ করা হয়েছে ২১৫ জনের মাঝে, নতুন সদস্য যুক্ত হয়েছেন ৪৬ জন। এছাড়া, এ বছর রক্তদানে সচেতনতা বাড়াতে ১টি সেমিনারের আয়োজন করা হয়।’

দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রেজানূর রহমান বিরো। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল মুয়ীদ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোমেনা খাতুন তিতলি। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহনেওয়াজ রক্সি, সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাফি, সহ প্রচার সম্পাদক মোঃ রাকিব হোসাইন।

অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘নওগাঁ ব্লাড সার্কেল’ ২০১৭ সাল থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, দূর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ তারুণ্যের ইতিবাচক বিকাশে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/28/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০