মোঃ মিনহাজুল ইসলাম (সুজন )
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মালেক মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ। আহত মালেক মোল্লাকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১.১০ মিনিটের সময় মালেক মোল্লার বাড়িতে নিজ বসত ঘরের সামনে ঘটনাটি ঘটে।
আহত মালেক মোল্লা পাদ্রি শিবপুর ইউনিয়নের বড়-পুইউটা গ্রামের স্থায়ী বাসিন্দা,
অভিযোগ সূত্রে জানা যায় , সন্ত্রাসীরা তার একই বাড়ির বাসিন্দা তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পরিকল্পিতভাবে শামীম হাওলাদার (৩০) এর নেতৃত্বে আট দশ জনের একটি দল লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধর উপর অতর্কিত হামলা চালায়, হামলাকারীরা বেশির ভাগই মাদকাসক্ত আওয়ামী সন্ত্রাসী নামে এলাকার আতঙ্ক।
এ বিষয়ে আট জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ,
অভিযুক্তরা হলেন ১. মোঃ শামীম হাওলাদার (৩০) ২. মোসাম্মৎ লাইলী বেগম (৪৫) ৩. মোঃ মেহেদী হাসান (১৯) ৪. মোঃ আলামিন হাওলাদার (২২) ৫. মোঃ নাঈম হাওলাদার (২৫) ৬.মোসা: হেনা বেগম (২৮) ৭. মোঃ হুমায়ূন হাওলাদার (৩৮) ৮. মোঃ ফরহাদ হাওলাদার (২৬) আসামিরা সকলেই বড়-পুইয়াউটা ২ নং ওয়ার্ড পাদ্রীশিবপুর ইউনিয়নের বাসিন্দা।
এই ঘটনা কেন্দ্র করে সমস্ত ইউনিয়ন বাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে , এবং আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা মিললে মামলা রুজু করে সকল অপরাধী দের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন