নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় স্বামীর নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন এক সন্তানের মা রিমা আক্তার। স্বামী পাবেল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন, হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির…
নিজস্ব প্রতিবেদক: পর্যটন নগরী কক্সবাজারে চলচ্চিত্রচর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হলো নতুন সম্ভাবনার দ্বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করেছে চলচ্চিত্রপ্রেমীদের সংগঠন কক্সবাজার ফিল্ম সোসাইটি।…
মোঃ আরিফ হোসেন রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)' র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ…
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ…
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি আগামী দিনে বাংলাদেশের কৃষিপণ্যই প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে…
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগের একদিন পর ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন তামান্না আক্তার। ভিডিওতে তিনি দাবি করেছেন, যেভাবেই তিনি সেখানে…
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১০৯ নম্বর উত্তর সুতালডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম এবং বিধিবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা মো. জিয়াউল হাসান বাদি হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী বিদ্যালয়ের জমিদাতা মো. জিয়াউল হাসান তার লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি অবগত। বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত থাকলেও তাদের মধ্যে দুজন স্থানীয় এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, শিক্ষকদের দায়িত্ব পালনে যথাযথ মনোযোগ ও আন্তরিকতার অভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ১০-১৫ জনে নেমে এসেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও অনাগ্রহের কারণে ক্যাচমেন্ট এলাকার অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন। এছাড়া বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে কেউ আপত্তি বা প্রশ্ন তুললে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রহিমা আক্তারসহ কয়েকজন শিক্ষক উপজেলা সদরের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অভিভাবকদের ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, বিদ্যালয়ের বর্তমান ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাধারণ অভিভাবক, জমিদাতা ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথভাবে অবহিত করা হয়নি এবং তাদের মতামতও নেওয়া হয়নি। ফলে বিধিবহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। লিখিত আবেদনে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্ত, শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধান, ক্যাচমেন্ট এলাকার অভিভাবকদের বক্তব্য গ্রহণ এবং বর্তমান ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না তা তদন্ত এবং অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী বলেন, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ, শিক্ষার মান ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যব্যবস্থা নেওয়া জরুরি।
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শুরু না করেই ৫০ লাখ টাকা আত্মসাত এবং চরম অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত…
মহাবিশ্বের কোনো কিছু চিরস্থায়ী নয়। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি।নিজেদের ইতিহাসের অন্যতম প্রিয় ফুটবলারের অবসরে অন্য সবার মতো মন কাঁদছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এএফএ)।…
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে প্রশাসন-পুলিশের মতবিনিময় কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ…