দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

৪৯

মহাবিশ্বের কোনো কিছু চিরস্থায়ী নয়। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি।নিজেদের ইতিহাসের অন্যতম প্রিয় ফুটবলারের অবসরে অন্য সবার মতো মন কাঁদছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এএফএ)।

মেসিকে মিস করবে বলে জানিয়েছে এএফএ। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এএফএ লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রাটি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার এবং পেশাদারি আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

এর আগে মেসি অবসর ঘোষণায় সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ফাইনালে খেলা শেষ হওয়ার কিছুদিন পর বেশ ভেবেচিন্তে সবাইকে জানাই যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি… সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার জন্য অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে; তবে বুঝতে পারছি এটাই উপযুক্ত সময়। প্রতিজ্ঞা করে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি।
একদম শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবলে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে আপনাদের গর্বিত করতে পারি।’ নিজের দেওয়ার আর কিছু বাকি নেই জানিয়ে মেসি লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছিল এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে, আর এই অধ্যায়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই। এ ছাড়া অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা সুযোগ পাওয়ার যোগ্য।

আর্জেন্টাইন হিসেবে বানানো ঈশ্বরকে ধন্যবাদ জানান মেসি। ৩৯ বছর বয়সী প্লে মেকার লিখেছেন, ‘শান্তি এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে কাটানো এই সময়টা দারুণ ছিল। আমি আপনাদের ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন হিসেবে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

 

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। আর্জেন্টিনার হয়ে দুটি (২০২১ ও ২০২৪) কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ (২০২২) ও একটি ফিনালিসিমা (২০২২) জিতেছেন রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ী মেসি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/01/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০