দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও তৈরি করে ছাত্রদল নেতা রাকিব মোসাব্বিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৩৫

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, একটি চক্র এআই প্রযুক্তির মাধ্যমে রাকিব মোসাব্বিরকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি থেকে ছড়িয়ে দিচ্ছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

দলীয় নেতাকর্মীদের দাবি, দলের দুঃসময়ে রাকিব মোসাব্বির সাহসিকতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় রাকিব মোসাব্বিরের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। যাহার জিডি নং- ৪৯, তারিখ: ০১/০৯/২০২৬ ইং। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বা বিকৃত ভিডিও তৈরি করে কারও সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার অপরাধ তদন্তকারী সংস্থার কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

রাকিব মোসাব্বিরের বিরুদ্ধে পরিচালিত এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৪ নং নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সাধারন জনগন। একই সঙ্গে ভুয়া আইডি শনাক্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/02/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০