দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী

৩৬

রিপোর্টার শাফায়াত হোসেন

রাজধানীর আদাবর ১০ নম্বর এলাকায় পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধে আয়োজিত এ মাহফিলে কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

মিলাদ মাহফিলে বক্তব্য দেন মোহাম্মদপুর-আদাবর এলাকার পরিচিত তরিকতের ইমাম বশির মাইজভান্ডারী। তিনি বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাকের ইবাদত করা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে পেছনে সমালোচনা কিংবা বিভ্রান্তিকর মন্তব্য করা উচিত নয়। একজন ভালো মানুষ হিসেবে প্রত্যেকের উচিত অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা এবং ইসলামের শিক্ষা অনুসরণ করে চলা।

বশির মাইজভান্ডারী বলেন, আমরা মাইজভান্ডার শরীফে আসি আধ্যাত্মিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের চর্চার জন্য। মাইজভান্ডার শরীফের বর্তমান হুজুর সৈয়দ মুজিবুল বসর মাইজভান্ডারীর শিক্ষা অনুসরণ করে কোরআন-সুন্নাহর আলোকে জীবনযাপন এবং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করি।

তিনি বলেন, আল্লাহ, তাঁর রাসূল (সা.) এবং অলি-আউলিয়াদের দেখানো আদর্শ ও জীবনব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করা উচিত। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

মাহফিলে নবোদয় হাউজিং ও ঢাকা উদ্যান হাউজিং তরিকার ইউনিট কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী ফারুক মাইজভান্ডারী, রশিদ মাইজভান্ডারী, বিক্রম মাইজভান্ডারী, সুমন মাইজভান্ডারী, সোহেল মাইজভান্ডারী, নবোদয় হাউজিং এলাকার মিজান মাইজভান্ডারীসহ আরও অনেকে।

আয়োজকদের দাবি, মাহফিলে মোহাম্মদপুর ও আদাবর এলাকার প্রায় ১০০ থেকে ১৫০ জন আশেকান ও ভক্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মিলাদ মাহফিল, ইসলামী গজল, দরুদ শরীফ ও আল্লাহর জিকিরের মাধ্যমে ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। পরে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আখেরি মোনাজাতে দেশবাসী, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। একই সঙ্গে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল মুসলিমসহ মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন বশির মাইজভান্ডারী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/04/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

Nik Collection (by DxO) Portable Windows 11

১০

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১১

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১২

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৩

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৪

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৬

Gothic 1 Remake 2026

১৭

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৮

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

১৯

বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন

২০