দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং

৪১

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় বাসিন্দা, সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে র‍্যাব-২।

ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এই ‘টাউন হল মিটিং’-এ স্থানীয় বিভিন্ন হাউজিং সোসাইটির মালিকপক্ষ ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় র‍্যাব-২-এর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা ও হাউজিং মালিকপক্ষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা অপরাধী সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

র‍্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকবে র‍্যাব। অপরাধ দমনে জনগণের সহযোগিতা ও তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মোহাম্মদপুর ও আদাবরকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাই সাধারণ মানুষকে র‍্যাবের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।

সভায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। আগের তুলনায় বর্তমানে এ দুই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।

সবশেষে অপরাধ প্রতিরোধে প্রশাসন, হাউজিং মালিকপক্ষ, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

র‍্যাব-২-এর এই টাউন হল মিটিংয়ের মূল বার্তা অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ও সহযোগিতাই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/05/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০