দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, থাকছে না দলীয় প্রতীক

৭৫

চলতি ২০২৬–২৭ অর্থবছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সব বৈধ প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ স্বচ্ছ করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে প্রচার চালাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীসহ বিভিন্ন নগরীর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে দ্রুত একটি যৌথ কমিটি গঠন করা হবে।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থায়নের কথা উল্লেখ করে তিনি জানান, নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/10/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০