মো মারুফ খান শাকিব
গারুড়িয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সৎ, আদর্শ ও নীতিবান জনপ্রতিনিধি সুলতান আহম্মেদ মোল্লা। দীর্ঘদিনের জনসম্পৃক্ততা, অভিজ্ঞতা ও মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে ওয়ার্ডবাসীর কাছে একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সুলতান আহম্মেদ মোল্লা এর আগে একাধিকবার নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে স্থানীয়দের অভিমত।
সততা, নিষ্ঠা ও জনকল্যাণের আদর্শকে সামনে রেখে তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তার বিশ্বাস, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের কথা শোনা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।
আসন্ন নির্বাচনে তিনি আবারও ০২ নং ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই তার এগিয়ে চলার মূল শক্তি—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা।
মন্তব্য করুন