দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

৫১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নিজের বিরুদ্ধে অডিও-ভিডিও প্রচারের অভিযোগ করেছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা বেগম। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারজানা বেগম এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে জনৈক নিলয় পারভেজ নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে অডিও ও ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশিত অডিও-ভিডিওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ভিডিওতে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে এবং সেটি তার সঙ্গে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে নুরুল ইসলাম নুহুর কথোপকথন হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি তার নয়। একই সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফারজানা বেগম বলেন, ঘটনার দিন তিনি নিজের শয়নকক্ষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় নুরুল ইসলাম নুহ তার বসতঘরে প্রবেশ করে ওই ভিডিও ধারণ করেন বলে তিনি অভিযোগ করেন। তার স্বামী খোকন হাওলাদারের সঙ্গে নুরুল ইসলাম নুহুর পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক থাকায় তিনি বিভিন্ন সময় তাদের বাসায় আসতেন বলেও জানান ফারজানা।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় এক মাস আগে নুরুল ইসলাম নুহ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাকে আপত্তিকর প্রস্তাব দেন। তিনি ওই ধরনের কথা বলতে নিষেধ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একদিন সন্ধ্যায় তিনি তার ছোট ছেলে-মেয়েকে নিয়ে বাসস্ট্যান্ডসংলগ্ন একটি রেস্টুরেন্টে নাশতা করতে গেলে নুরুল ইসলাম নুহ সেখানে উপস্থিত হয়ে সন্তানদের সামনে তাকে পুনরায় আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন। এ সময় রেস্টুরেন্টের মালিকসহ সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন বলেও দাবি করেন তিনি।
ফারজানা বেগমের ধারণা, এসব ঘটনার পর থেকেই নুরুল ইসলাম নুহ তার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনে বাকেরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অডিও-ভিডিও প্রচার করা হচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি প্রকাশিত অডিও-ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের প্রতিও কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে প্রচারিত অডিও-ভিডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের মাধ্যমে সত্য তুলে ধরার অনুরোধ জানান ফারজানা বেগম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/14/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০