দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের তাড়াইলে নিখোঁজের ৮ দিন পরও সন্ধান মেলেনি ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তামিমের

৫৭

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মো. তামিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার আট দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

গত ৭ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ কিশোর মো. তামিম তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে তামিম বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের সময় তামিমের পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩১৫।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের বিষয়ে জিডি পাওয়া গেছে। পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান করছে।

তামিমের বাবা জহিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা খুব সহজ-সরল। সে কোথাও একা যায় না। কেউ আমার ছেলেকে দেখে থাকলে দয়া করে আমাদের জানান।’

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি তামিমের সন্ধান পেলে তার বাবা জহিরুল ইসলামের মোবাইল নম্বরে(০১৮৪৫-২০৩৩২৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/15/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০