দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর রাণীনগরে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই; আতংকে সাধারণ মানুষ ও পথচারী

৩৪

মোঃ আরিফ হোসেন রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে কোনভাবেই থামছে না ছিনতাই, ভয়ে আতংকে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ পথচারী।

এবার সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এসময় ছিনতাইকারীদের মারধরে ৪জন পথচারী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে।

এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি এবং তার বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন,বাশার আহম্মেদ এবং বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী ২টি মোটরসাইকেল যোগে আবাদপুকুর থেকে বাড়ী ফিরছিলেন। এসময় বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা নামকস্থানে পৌছলে সড়কের পাশে একটি মোটরসাইকেল পরে থাকতে দেখেন। সেখানে সড়ক দূর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে হাফপ্যান্ট ও মুখোষ পড়া চারজন ছিনতাইকারী ধারালো ছুরি এবং লোহার রড ধরে আমাদের চারজনকে মারধর করে সড়কের পাশে বসে রাখে। এরপর তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়। হাসুয়ার পিঠ দিয়ে কোপ দেয়ায় শামীম আহত হয়‌। তবে ছিনতাইকারীরা ওই স্থানে আরো কয়েকজনকে গাছের সাথে বেঁধে রেখেছিল বলে জানিয়েছেন সুজন।

উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি এবং তার সাথে একই গ্রামের দুই বদ্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত অনুমান সোয়া ৯টা নাগাদ বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এসময় ওই স্থানে পৌছলে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। এতে মোটরসাইকেলের সামনে ভেঙ্গে যায়। পরে তাদেরকে হাসুয়া ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে কাছে থাকা টাকা পয়সা ও তিনজনের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। এসময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল আসলে ওই চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আমাদেরকে চলে যেতে বললে আমি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে চরে গ্রামের মধ্যে এসে লোকজনকে খবর দেই। এসময় গ্রামের লোকজন ছুটে গিয়ে আমার বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। তিনি আরো বলেন, আমি এবং তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ীতে চলে এসেছি। এছাড়া ইউসুফের হাত ভেঙ্গে যাওয়ায় এবং মারপিটে জখম হওয়ায় তাকে উন্নত চিকিজসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইকারীরা প্রায় ৮জনের নিকট থেকে মোট ২০/২৫হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জরিতদের সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/18/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০