বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটিতে আবুয়াল খলিফাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবুল হোসেন খান এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, আবুয়াল খলিফা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি আবুয়াল খলিফা বলেন, “দল আমাকে যে পরিচয় ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের জন্য এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব। দলের শীর্ষ নেতৃত্ব ও বাকেরগঞ্জের দলীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, নতুন দায়িত্বকে তিনি দলের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ হিসেবে দেখছেন এবং আগামী দিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন