দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ অক্টোবর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরের তারাগঞ্জে ১৮ মামলায় দিশেহারা এক পরিবার, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

৯২

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার

আদালতের রায় পক্ষে, এমনকি প্রশাসন সরেজমিনে গিয়ে সরকারিভাবে জমিও বুঝিয়ে দিয়েছে। কিন্তু এরপরও পৈতৃক সম্পত্তি ভোগদখল করতে পারছে না রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি অসহায় পরিবার। উল্টো প্রভাবশালী চক্রের রোষানলে পড়ে দেড় ডজন (১৮টি) মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) পৈতৃক জমি দখল, গায়েবি মামলা দিয়ে হয়রানি এবং প্রভাবশালী চক্রের জুলুম-নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোছাঃ জেসমিন আক্তার। তিনি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডি ভীমপুর সরদারপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ওয়ারিশদের ১ একর ৬৮ শতক পৈতৃক জমি নিয়ে স্থানীয় একটি দখলবাজ ও মামলাবাজ চক্রের সাথে বিরোধ চলে আসছিল। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত অসংখ্য বিচার-শালিস হলেও আমরা কোনো সঠিক বিচার পাইনি। বাধ্য হয়ে ২০১৬ সালে জমি উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা (মামলা নং- ১০৫) দায়ের করি। দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালে আদালত আমাদের পক্ষে রায় দেন।”

তিনি আরও জানান, আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিপক্ষরা জমি ছাড়তে অস্বীকৃতি জানালে ২০২৩ সালে তিনি সরকারিভাবে জমি দখল বুঝিয়ে নেওয়ার জন্য কমিশনে আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ১৩ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে এসে আইনানুগভাবে জমিটি তাদের বুঝিয়ে দেয়। কিন্তু সরকারিভাবে জমি বুঝিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষের জুলুম থামেনি। তারা আইন অমান্য করে পুনরায় জমিটি দখল করে নেয়।

ভুক্তভোগী জেসমিনের অভিযোগ, ২০১৮ সাল থেকে আইনি লড়াইয়ে হারতে দেখে প্রতিপক্ষ তাদের দমাতে একের পর এক গায়েবি ও মিথ্যা মামলা দিতে শুরু করে। বর্তমানে তাদের পরিবারের সদস্যের নামে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি (দেড় ডজন)। স্থানীয় রাজনৈতিক নেতা মশিয়ার রহমান কালুয়ার নেতৃত্বে এই জুলুম চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জেসমিনের দাবি, দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ওই নেতা তাদের নামের খারিজকৃত জমি নিজেদের লোকজনের নামে করিয়ে নিয়েছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করে জেসমিন আক্তার বলেন, “সরকারি একাধিক দপ্তরে সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি। কর্মকর্তারা আমাদের কাগজপত্র সঠিক বললেও প্রতিপক্ষের অর্থ ও রাজনৈতিক ক্ষমতার কারণে কোনো স্থায়ী সমাধান দিতে পারছেন না। মাসের অধিকাংশ দিনই আদালতে হাজিরা দিতে দিতে আমাদের পরিবার আজ নিঃস্ব ও মানসিকভাবে বিপর্যস্ত।”

এ অবস্থায় মিথ্যা ও গায়েবি ১৮টি মামলা থেকে অব্যাহতি, আদালতের রায় অনুযায়ী পৈতৃক জমির স্থায়ী দখল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/22/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০