দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৮ অক্টোবর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

৭৫

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা

খুলনার পাইকগাছায় গত কয়েক দিনে আইনজীবি সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবিসহ প্রাণ নাশের হুমকির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বাগেরহাট জেলার রামপাল থানার শরাপপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোল্লা ইয়ামিন (৩০), তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) কে আটক করা হয়েছে।

থানা পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তারা পৃথক দুটি মামলা দায়ের করেন। যার নম্বর যথাক্রমে ২৭ ও ২৮।
এছাড়াও গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে ফোন করে চাঁদা দাবির ঘটনায় অভিযোগ করা হয়। এতে বলা হয়, ফোনে নিজেকে ‘সর্বহারা পার্টির’ নেতা আসলাম শিকদার পরিচয়ে তার ছেলেদের জন্য অর্থ দাবি করে তাকে যেকোন অবস্থাান থেকে তুলে নেওয়ার হুমকি দিয়ে হয় অর্থ নয়তো রক্ত নেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে বিভিন্নভাবে মোল্লা ইয়ামিনের নাম উঠে আসে। তিনি কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ সহ বিভিন্ন নামে এলাকায় পরিচিত বলে জানানো হয়।
মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবিরের তত্ত্বাবধানে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির বলেন, মোল্লা ইয়ামিন তার মা ও স্ত্রীর নামে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নাম্বার থেকে চাঁদা দাবি করতো বলে সে স্বীকার করেছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ফোনে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে আটক করা হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ সিআর আরো ৩টা মামলার সন্ধান পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/28/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০