দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৩ অক্টোবর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরের তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

৬৩

  • মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে ঋণ দেওয়া-নেওয়ার নামে গ্রাহকদের হয়রানি এবং নারী সদস্যদের অশ্লীল ভাষায় কথা বলার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনাটি উপজেলার কুর্শা ইউনিয়নের বৌদ্ধনাথপুর গ্রামের সপনের স্ত্রী এক ভুক্তভোগী নারী সাংবাদিকের কাছে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ​ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁকে ঋণ দেওয়ার কথা বলে পিডিবিএফ অফিসের মাঠকর্মী আশীষ কুমার রায় সঞ্চয় বাবদ ৪৮০০ টাকা জমা নেন। কিন্তু পরবর্তীতে তাঁকে কোনো ঋণ না দিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মাঠকর্মী আশীষ কুমার রায় তাঁর মোবাইল ফোনে কল করে তাঁকে নানা ধরনের কুপ্রস্তাব দেন। ওই নারী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে আর ঋণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী আশীষ কুমার রায় দাবি করেন, ওই কেন্দ্রের লোকজনের লেনদেন ভালো না থাকায় ওই সদস্যকে ঋণ দেওয়া হয়নি। ​এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জনান, আশীষ কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ​ভুক্তভোগী নারী ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাঠকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/23/%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০