News Admin
২৫ অক্টোবর ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

৭৫

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ আর গোলের উত্তেজনা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে লায়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার একাদশ।

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে লায়ন একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় টাইগার একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল। প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডসের আমস্টারডামে কর্মরত এফ অ্যান্ড বি ম্যানেজার বোরহান উদ্দিন রব্বানী রিতুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন নারান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. সুমন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মো. মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী মো. সেলিম মিয়া, জাপানের ওসিজি কোম্পানি লিমিটেডের প্রকৌশলী শাহ আলম, সমাজসেবক মো. স্বপন মিয়া এবং সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন নাছির ও ফজলে রাব্বী।

চ্যাম্পিয়ন টাইগার একাদশের অধিনায়ক মোশাররফ হোসেন বলেন, “দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত করবে।”

রানার্সআপ লায়ন একাদশের খেলোয়াড় ফাহাদ বলেন, “চ্যাম্পিয়ন হতে না পারলেও আমরা ভালো খেলার চেষ্টা করেছি। জয়-পরাজয় খেলারই অংশ। এমন আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি এসকে রাসেল বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। তাই তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। পোড়াবাড়ীয়া পূর্বপাড়াকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বোরহান উদ্দিন রব্বানী রিতুল বলেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; তরুণদের মানসিক বিকাশ, ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্প্রীতির মধ্যেও উন্নয়নের প্রতিফলন ঘটে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা শেখায়, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে এবং মাদকাসক্তিসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।

তিনি আরও বলেন, পোড়াবাড়ীয়ায় ইতিবাচক পরিবর্তন ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার মানুষের প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জয়-পরাজয় মেনে নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/25/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০