News Admin
২৫ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগরে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৬ লাখ টাকার মালামাল

৫০

মোঃ আরিফ হোসেন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বসতবাড়ির দরজা খুলে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে দিয়ে এক ব্যক্তিকে অচেতন করার পর স্টিলের আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

রোববার ,২৫ অক্টোবর ,রাত আনুমানিক ১টা থেকে ভোর সাড়ে ৩টার মধ্যে উপজেলার ৬ নম্বর কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে মোঃ সিরাজুল আলী মন্ডলের (৫৫) বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তিরা বাড়ির প্রধান ফটকের টিনের দরজা খুলে সিরাজুল আলী মন্ডলের ছোট ছেলে মোঃ রাকিব হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় তাঁর নাক-মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘরের ভেতরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে সেখানে রাখা দুই জোড়া রুলি বালা, এক জোড়া কানের দুল, দুটি স্বর্ণের আংটি, একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ এক লাখ টাকা নিয়ে যায় চোরেরা।

চুরি হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ আনুমানিক আড়াই ভরি বলে জানা গেছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা রহিম শেখ জানান, তাঁরা বাড়ির ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন, রাতে বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে চুরির ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/25/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০